অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালককে পরিকল্পিতভাবে হত্যার পর পরিবারের কর্তা মো: ফোরকান মোল্লা আত্মহত্যার উদ্দেশ্যে পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বহুল আলোচিত এই পাঁচ হত্যার রহস্য উদঘাটন নিয়ে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন।

পুলিশ জানায়, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার বাসিন্দা মো: ফোরকান মোল্লা (৪০) পারিবারিকভাবে বিয়ে করেন শারমিন (৩৫)কে। তাদের সংসারে তিন সন্তান—মীম (১৬), মারিয়া (৮) ও ফারিয়া (২) জন্ম নেয়।

পারিবারিক কলহের জেরে দাম্পত্য জীবনে প্রায়ই বিরোধ লেগে থাকত। প্রায় ছয় মাস আগে ফোরকান স্ত্রী-সন্তানদের নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা পূর্বপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।

তদন্তে পুলিশ জানতে পারে, গত ৮ মে রাতে ফোরকান তার শ্যালক রসূল মোল্লা (২২)কে গার্মেন্টসে চাকরি দেয়ার কথা বলে গোপালগঞ্জ থেকে কাপাসিয়ার বাসায় নিয়ে আসেন। এরপর ৮ মে রাত থেকে ৯ মে ভোরের মধ্যবর্তী কোনো এক সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী খাবারের সাথে ঘুমের ওষুধ বা অচেতনকারী কিছু মিশিয়ে খাওয়ানোর পর ফোরকান অজ্ঞাত আরো ৩-৪ জনকে সাথে নিয়ে স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

নিহত শারমিনের বাবা শাহাদৎ মোল্লার অভিযোগের ভিত্তিতে গত ১০ মে কাপাসিয়া থানায় ৩২৮/৩০২/৩৪ ধারায় মামলা দায়ের হয়।

আরও পড়ুন  পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: যোবায়েরকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়।

ঘটনার পর কাপাসিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ দল ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিসহ বিভিন্ন আলামতও জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ১১ মে আসামির ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে মেহেরপুর সদর এলাকা থেকে সেটি উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, একটি ট্রাকের হেলপার পদ্মা সেতুর মাঝামাঝি স্থান থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছিলেন।

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ১১ মে সকাল ৬টা ৪২ মিনিটে সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি একটি সাদা প্রাইভেটকার থেকে নেমে সেতুর রেলিংয়ের পাশে কিছু রেখে কয়েক মিনিট অপেক্ষা করার পর রেলিং টপকে পদ্মা নদীতে ঝাঁপ দেন। তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, ওই ব্যক্তি ফোরকান মোল্লা।

পুলিশের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে পরিবারের পাঁচ সদস্যকে হত্যার পর আত্মগোপন কিংবা আত্মহত্যার উদ্দেশ্যে ফোরকান পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। তাকে উদ্ধারে ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

তবে, ‘ফোরকানকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার না করা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না’ বলেও মন্তব্য করেন পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল খায়ের, খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০