অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৬, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক এই আলোচনা সভায় বক্তব্য দেন। ঢাকা, ১২ মে ২০২৬

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা গেলে ২০২৪ সালের জুলাইয়ে আরেকটি গণহত্যার সাহস সরকার পেত না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শাপলা গণহত্যার জন্য সরকার, রাষ্ট্রযন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক শক্তিকে বিচারের আওতায় আনা গেলে জুলাই গণহত্যা হতো না। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকাও বিশ্লেষণের দাবি রাখে বলে মন্তব্য করেছেন তিনি।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হল মিলনায়তনে আজ মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক এই আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে এনসিপি–সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স।

নাহিদ ইসলাম বলেন, ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজধানীতে আন্দোলন শুরু হয়েছিল। সরকারের পৃষ্ঠপোষকতায় এই আন্দোলনবিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছিল। জামায়াতে ইসলামী নেতাদের সে সময় হত্যা করার একটা প্ল্যাটফর্ম হিসেবে শাহবাগে একটা মঞ্চ করা হয়েছিল। সেই আন্দোলনে ইসলাম-বিদ্বেষকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। হেফাজতে ইসলাম এর প্রতিবাদে রাজধানীতে কর্মসূচি দিয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, সরকার হেফাজতের ১৩ দফা সমর্থন না–ও করতে পারে, কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের অধিকার সবার আছে। নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর গুলি চালানো আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শাপলা চত্বরের এই গণহত্যাকে কোনো না কোনোভাবে বৈধতা দেওয়া হয়েছে। তার প্রেক্ষাপট তৈরি করতে অনেকেই সে সময় ভূমিকা রেখেছে। সে সময় জবাবদিহির আওতায় আনা যায়নি বলে সরকার ২০২৪ সালের জুলাইয়ে আরেকটা গণহত্যা করার সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে।

বিএনপি সে সময় হেফাজতে ইসলামের সঙ্গে থাকলেও তাদের ভূমিকা কী রকম ছিল, এখন সেটি বিশ্লেষণের দাবি রাখে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের জনগণের একটি বড় অংশ যখন বিপদগ্রস্ত, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এবং আরও শক্তিশালী ভূমিকা রাখা। মাদ্রাসার ছাত্রদের, আলেম-ওলামাদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেখা যায়। সে সময় মৃত্যুর মুখে, গুলির মুখে ঢাকা শহরে এনে মাদ্রাসার ছাত্রদের ঠেলে দেওয়া হয়েছিল, এর দায় সেই সময়কার সব রাজনৈতিক দলের অবশ্যই নেওয়া উচিত।

আরও পড়ুন  শহীদ সোমেন চন্দের নামে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী হত্যাকাণ্ড, গুমের ঘটনাসহ সবকিছুর বিচারের দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে, আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়।

অন্তর্বর্তী সরকারের সময়ে কী কারণে শাপলা গণহত্যার বিচার করা সম্ভব হয়নি, সেটি এনসিপি নেতাদের ভেবে দেখতে বলেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিচার যদি সত্যিকার অর্থে বিচার…তবে আমাদের কিন্তু নিজেদের দিকে তাকাতে হবে। আমরা ভুলটা কোথায় করেছি। আমাদের ভুলটা যদি বুঝতে না পারি, ৫ মে তো বটেই অন্য যেসব গণহত্যা হয়েছে, ইতিমধ্যে যা আলোচনা হয়েছে তার বিচার হবে না।’

ফরহাদ মজহার বলেন, ‘কোন ঐতিহাসিক কারণে, কোন বাস্তবতার কারণে আমরা একটা হাসিনাহীন হাসিনাব্যবস্থা টিকিয়ে রেখেছি, এটা আমাদের পর্যালোচনা করতে হবে, যদি আমরা আসলেই বিচার চাই।’

ফরহাদ মজহার বলেন, ‘পুঁজিবাদী বিশ্বব্যবস্থার বিরুদ্ধে আজ সারা দুনিয়ায় যে বিশ্বব্যবস্থা, সেই বিশ্বব্যবস্থা করপোরেট পুঁজিতান্ত্রিক ব্যবস্থা। এই করপোরেট পুঁজিতান্ত্রিক ব্যবস্থাই ৫ তারিখের পরে ৮ তারিখে আমাদের বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ ঘটিয়েছে। তাদের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।…আজকে তারাই কিন্তু ক্ষমতায় আছে, আপনারা কিন্তু ক্ষমতায় নাই।’

আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, এনসিপির সংসদ সদস্য আতিক মুজাহিদ ও আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০