অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নামের সঙ্গে মিল থাকায় ব্যবসায়ীকে গ্রেপ্তার

নামের মিলের কারণে রেন্টে-কার ব্যবসায়ী মো. মনিরুজ্জামানকে ‘মনির’ নামে ইয়াবা ব্যবসায়ী হিসেবে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন এইচ ব্লকের ৫ নম্বর রোডের ৬/৩ নম্বর বাড়িতে। ঐ এলাকায় মনির নামে বেশ কয়েক জনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

ব্যবসায়ী মনিরুজ্জামানের স্ত্রী দোলন আক্তারের দাবি হয়রানি করতেই তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তিনি র‍্যাব সদর দপ্তর ও র‍্যাব-৪-এর কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

দোলন আক্তার বলেন, গত ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে প্রথমে চার-পাঁচ জন লোক তাদের বাড়ির দোতালায় প্রবেশ করে নিজেদেরকে র‍্যাব সদস্য বলে পরিচয় দেয়। এ সময় র‍্যাবের জ্যাকেট পরিহিত পাঁচ-ছয় জন ব্যক্তি তার স্বামীকে মারতে মারতে বাসার ভেতর ঢোকায়। র‍্যাব চিৎকার করে বলতে থাকে, কেউ নড়াচড়া করবে না। মনির একজন ইয়াবা ব্যবসায়ী। তার কাছে ইয়াবা আছে। এসব কথা বলতে বলতে আমাদেরই সামনে আমার স্বামীকে লাথি মারতে মারতে মেঝেতে শুইয়ে দেয়।

এ সময় আমি র‍্যাব সদস্যদের পায়ে ধরে তাকে মারতে নিষেধ করি। তখন র‍্যাব জানায়, ইয়াবা ব্যবসার কথা স্বীকার করলেই মারধর বন্ধ করা হবে। আমি তখন বলি, আমার স্বামীর বিরুদ্ধে গত পাঁচ-ছয় বছরে একটি মামলা নেই, জিডি নেই। মাদক ব্যবসা তো দূরের কথা। পরে র‍্যাব সদস্যরা তাকে নিয়ে যান। পরে রাত ৩টার দিকে শাহআলী থানা থেকে পুলিশ ফোন দিয়ে জানায় যে তার স্বামীকে র‍্যাব সদস্যরা থানায় দিয়ে গেছেন। পরদিন র‍্যাব-৪ এর (সিপিসি-স্পেশাল) পরিদর্শক মো. আতিক মাহমুদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা করেন।

আরও পড়ুন  আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

মনিরুজ্জামানের স্ত্রী আরও বলেন, গুদারাঘাটে পৌনে ২ কাঠা জমির ওপর তাদের দোতালা বাড়ি। নিচতলায় চারটি রুমে ভাড়াটিয়ারা থাকেন। দোতালা তিনি স্বামী ও তিন মেয়ে, এক ছেলেসহ সপরিবারে থাকেন। তার স্বামী রেন্ট-এ-কারে একটি প্রাইভেট কার ও একটি নোহা মাইক্রোবাস দিয়ে ব্যবসা করেন। এখানকার একটি চক্র দীর্ঘদিন ধরে চেষ্টা করছে তাদের বাড়িটি দখল করতে। ধারণা করছি, ঐ চক্রটি তার স্বামীর বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ দিয়ে ফাঁসিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, গুদারাঘাটে মনির নামে অন্তত পাঁচ-ছয় জন মাদক ব্যবসায়ী রয়েছেন। হয়তো র‍্যাবকে ভুল তথ্য দিয়ে কেউ তার স্বামীকে গ্রেপ্তার করিয়েছে। তার স্বামী এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি। র‍্যাব-৪-এর একজন কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাহআলী থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান ওরফে মনিরকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০