অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০ বছর পর বাড়ি ফিরল কুকুর

এক দশকের বেশি সময় আগে হঠাৎ করেই একদিন বাড়ি থেকে উধাও হয়ে যায় দুই বছর বয়সী ‘বাটারকাপ’। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

বাটারকাপ একটি পোষা কুকুর। যুক্তরাষ্ট্রের একটি পরিবারের দুটি পোষা কুকুরের একটি সে। বেশ কয়েক দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও প্রিয় কুকুরটি না পেয়ে পরিবারটি ধরে নিয়েছিল, কুকুরটি মারা গেছে।

গত সপ্তাহে মায়ামি-ডেড কাউন্টির মায়ামি-ডেড অ্যানিমেল সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয়। ওই পোস্টে তারা জানায়, এ মাসের শুরুতে তাদের কেন্দ্রে একটি কুকুরকে আনা হয়। স্ক্যান করার পর সেটির শরীরে তারা একটি মাইক্রোচিপ খুঁজে পায়।

ওই মাইক্রোচিপে থাকা তথ্য থেকে তারা জানতে পারে, কুকুরটির নাম বাটারকাপ। সেটির বয়স এখন প্রায় ১৫ বছর। আর ১০ বছরের বেশি সময় আগে সেটি হারিয়ে গেছে।

মাইক্রোচিপ থেকে তথ্য নিয়ে প্রাণী আশ্রয়কেন্দ্রের কর্মীরা বাটারকাপের মালিকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। তাঁরা কুকুরের মালিককে তাঁদের আশ্রয়কেন্দ্রে আসতে বলেন।

আরও পড়ুন  ইনকিলাব মঞ্চের ঢাবি শাখার কমিটি ঘোষণা

এত বছর পর প্রিয় কুকুরের খবর পেয়ে পরিবারটি আর দেরি করেনি, ছুটে যায় মায়ামি-ডেড অ্যানিমেল সার্ভিস সেন্টারে। সেখানে তৈরি হয় আবেগঘন এক পুনর্মিলন দৃশ্যের।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘এ ধরনের মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয়—মাইক্রোচিপিং কেন গুরুত্বপূর্ণ।’

পোস্টে আরও বলা হয়, ‘মাইক্রোচিপের কার্যকারিতা নির্ভর করে এর সঙ্গে যুক্ত তথ্যের ওপর। যোগাযোগের তথ্য হালনাগাদ রাখলে হারিয়ে যাওয়া কোনো পোষা প্রাণী চিরতরে হারিয়ে যাওয়ার বদলে বাটারকাপের মতো আনন্দময় পুনর্মিলনের সুযোগ পেতে পারে।’

বহু মানুষ এই পোস্ট দেখেছেন। অনেকে মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেন, ‘সে (কুকুর) কেমন করছে? সে কি আপনাকে চিনতে পেরেছে? ইশ! যদি সে কথা বলতে পারত আর নিজের অ্যাডভেঞ্চারের কথা জানাতে পারত।’

আরেকজন লেখেন, ‘১০ বছর? আমি এই গল্পের আরও বিস্তারিত জানতে চাই।’

আরেকজন লেখেন, ‘কী দারুণ গল্প! বাড়িতে স্বাগতম বাটারকাপ। কী মিষ্টি!’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১০

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১১

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১২

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৫

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৬

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৭

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৮

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৯

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

২০