অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী চামাইরা বাবু গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে যৌথ অভিযান চালিয়ে উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. বিল্লাল হোসেন ওরফে চামাইরা বাবুকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কাফরুল থানার ওসি (তদন্ত) রুবেল মল্লিকের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ১১ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গ্রেপ্তার বিল্লাল হোসেনের বিরুদ্ধে কাফরুল থানায় ১২টি এবং খিলগাঁও থানায় ১টিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে কাফরুল থানাধীন উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকায় বিল্লাল হোসেন অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ওই তথ্যের ভিত্তিতে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের অধীন ১১ সিগন্যাল ব্যাটালিয়নের গোয়েন্দা দল এলাকায় নজরদারি চালিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করে।

আরও পড়ুন  ঘন কুয়াশা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

এদিকে গ্রেপ্তারের পর কাফরুলে স্থাপিত অস্থায়ী আর্মি ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার ব্যবহৃত অবৈধ অস্ত্রের তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর কাফরুল এলাকার একটি স্থান থেকে ১টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী সর্বদা তৎপর ও বদ্ধপরিকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০