অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

অস্থির সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওযার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর মধ্যেই একজন বোর্ড পরিচালকের ‘রহস্যময়’ পদত্যাগ, আবার আরেক বোর্ড পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ; সব মিলিয়ে এখন বেশ টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট।

এর মধ্যেই আবার রোববার (২৫ জানুয়ারি) রাতে নতুন গুঞ্জন শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের সর্বত্র ছড়িয়ে পড়ে যে, দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের প্রধান কর্তা অস্ট্রেলিয়ায় মেলবোর্নে পরিবারের কাছে চলে গেছেন, এমন দাবিও করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েই সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুরের বিসিবি কার্যালয়ে স্বশরীরে হাজির হন আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ রেফারিদের উন্নত প্রশিক্ষণের জন্য আয়োজিত এক কর্মশালায় যোগ দেন তিনি। যেখানে বেশ হাস্যোজ্জলও দেখা যায় তাকে। তবে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ায় চরম বিরক্তি প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  নিজ বাড়িতে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ

এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? ডু আই ওয়ার্ক অ্যাট দা বিসিবি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ?’ পরে বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?’

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। পরিবার অনেক বছর ধরেই থিতু হয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরও কয়েক দফায় মেলবোর্ন গেছেন তিনি। সেখান থেকে অনলাইনে অফিসও করেছেন। আবার সেখানে গেলেও তাই প্রশ্ন বা বিস্ময়ের কিছু এমনিতে থাকার কথা নয়। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে না যাওয়াসহ সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে এই মুহুর্তে বেশ আলোচিত দেশের ক্রিকেট। যে কারণেই বুলবুলের দেশত্যাগ নিয়ে রীতিমতো হৈ-চৈ শুরু হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০