অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত।

বেনাপোল কাস্টমস হাউসে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে,

সোমবার ২৬ শে, জানুয়ারি-২০২৬ ইং বেলা ১১ ঘটিকায় বেনাপোল কাস্টমস হাউস প্রাঙ্গণে সেমিনার ও আলোচনা ও সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি,এম,আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কর কমিশনার মোঃ মাসুদ রানা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার আব্দুল হাকিম এবং বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ ফাইজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জি,এম, আবুল কালাম কায়কোবাদ বলেন,
“কাস্টমস বিভাগ শুধু রাজস্ব আহরণের মাধ্যম নয়, এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে কাস্টমস কার্যক্রম আরও গতিশীল হবে। ব্যবসা-বান্ধব কাস্টমস ব্যবস্থা গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”

আরও পড়ুন  সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকাপড়া বাঘ উদ্ধার

তিনি আরও বলেন,
“রাজস্ব আদায়ের পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, দুর্নীতি রোধ এবং সেবার মান উন্নয়নে কাস্টমস কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় বক্তারা আন্তর্জাতিক বাণিজ্যে কাস্টমস বিভাগের ভূমিকা, রাজস্ব আদায়ে কাস্টমসের অবদান এবং আধুনিক ও স্বচ্ছ কাস্টমস ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সি অ্যান্ড এফ এজেন্ট, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০