অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভয়াবহ আগুন,পশ্চিমবঙ্গে দুই গুদামে অনেকে নিখোঁজ

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নাজিরাবাদ এলাকায় দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমস।

পুলিশ জানায়, সোমবার ভোর আনুমানিক ৩টার দিকে একটি গুদামে প্রথমে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের আরেকটি গুদামে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শুভেন্দু কুমার বলেন, এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই নিখোঁজ থাকতে পারেন—এমন তথ্য পাওয়া গেছে। সংখ্যা যাচাই করা হচ্ছে।

পুলিশের আরেক কর্মকর্তা জানান, অন্তত ১৬ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। নিখোঁজদের মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ধ্বংসস্তূপ সরিয়ে আরও তথ্য জানা যাবে।

আরও পড়ুন  সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক ব্যক্তি জানান, তার জামাতা গুদামে কাজ করতেন এবং আগুন লাগার সময় ভেতরে আটকে পড়ার কথা ফোনে জানিয়েছিলেন। এরপর আর যোগাযোগ করা যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আগুন পুরোপুরি নেভানো না গেলে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব নয়।

এদিকে বিরোধী বিজেপি রাজ্য সরকারকে লক্ষ্য করে সমালোচনা করেছে। দলের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ছুটির কারণে প্রশাসনিক তৎপরতা ব্যাহত হয়েছে। দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০