অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃদ্ধ দম্পতিকে হত্যা

টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসাইলের ঘোষাখালি গ্রামের মোতাহার সিকদার ঠান্ডু (৮০) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৭০)।

নিহতের নাতি শাকিল শিকদার বলেন, ‌দুদিন আগে কৃষিকাজ করার জন্য করটিয়া হাট থেকে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে দুজন শ্রমিককে নিয়ে আসা হয়। দুদিন তারা ইরি ধান লাগানোর কাজ করেন। দাদার ঘরের পাশেই একটি রুমে তাদের থাকতে দেওয়া হয়। আমি রাত ২টা পর্যন্ত বারান্দায় ছিলাম।

তিনি আরও বলেন, শ্রমিক দুজন কয়েকবার রুম থেকে বের হতে দেখেছি, পরে আবার ঘরের ভেতরে ঢুকে যায়। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, আপনারা কেন এত বারবার বের হচ্ছেন। তখন তারা বলেছেন, ঘুম আসছিল না, তাই বের হয়েছি। তখন আমি ঘুমিয়ে পড়ি। সকালে মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে দেখি দাদা-দাদির নিথর দেহ পড়ে রয়েছে।

আরও পড়ুন  পাইলসের অস্ত্রোপচারের পরিবর্তে পিত্তথলির অস্ত্রোপচার, পালালেন ডাক্তার-নার্স

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, নিহতের দুই ছেলে। এক ছেলে প্রবাসী। অপর ছেলে পাশের ঘরে থাকেন। সেখানে একটি রুমে দুই শ্রমিককে থাকতে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, চুরি করার জন্য রাতে ঘরে ঢুকলে বৃদ্ধ দম্পতি দেখে ফেলেন। বাধা দিলে একপর্যায়ে তাদের শ্বাসরোধ করে হত্যা করে ঘরের সব মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়েই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০