অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জার্মানির তৈরি অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী সস্ত্রীক আটক

বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত এক সন্ত্রাসীকে সস্ত্রীক আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দিঘি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন—মো. সাজ্জাদ হোসেন (২৭) ও তার স্ত্রী জান্নাত আক্তার। পরে তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

‎অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দিঘি এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ বীর-এর একটি আভিযানিক দল। ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাজ্জাদকে আটক করা হয়। ‎আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে একটি বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করে। পরে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে তার বাড়িতে যায় সেনাবাহিনী।

আরও পড়ুন  মিথ্যা মামলা করায় বাদীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, আসামি বেকসুর খালাস

‎এদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তার পিস্তলটি লুকিয়ে ফেলার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেন। তবে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীরের বিচক্ষণ নেতৃত্বে তল্লাশি চালিয়ে ডোবা থেকে জার্মানির তৈরি একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়। এসময় পিস্তলের পাশাপাশি বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্রে আরও জানা গেছে, নির্বাচনী এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস দমনে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০