অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে জামায়াতের নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে। তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদার করার লক্ষ্যে মেরুরচর ইউনিয়নে দলের উদ্যোগে একটি নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) রাত ৭টা ৩০ মিনিটে মেরুর চর বাজারে এ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেরুরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ইয়াকুব আলীর নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান (কন্ডল), বায়তুলমাল সম্পাদক আলালউদ্দীন, নুর আলম, লতিফ আকন্দ, কুদ্দুস, হেলালসহ এলাকার অন্যান্য নেতাকর্মী। এছাড়াও জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী-এর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হবে। এই নির্বাচনী অফিস তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার একটি কেন্দ্র হিসেবে কাজ করবে বলে তারা উল্লেখ করেন। এখান থেকে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, ঘরে ঘরে প্রচার কার্যক্রম পরিচালনা এবং কর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করা হবে।
নেতৃবৃন্দ দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণমুখী নির্বাচনী পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্বোধনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়ভাবে এ অফিস চালুর মাধ্যমে জামায়াতের নির্বাচনী কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।
পরে সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
আরও পড়ুন  দারিদ্র্য বিমোচনে মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০