অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নৌপুলিশ বোটে আগুন

বাগেরহাটের মোংলায় নৌপুলিশের হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় নৌপুলিশের এক সদস্য গুরুতর আহত হন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে দ্বিগরাজ এলাকার পশুর নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে তাদের এডিশনাল ডিআইজি আগমন উপলক্ষে বুধবার রাতে নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলার দিগরাজ বাজুয়া ঘাটে যায়।

পরে ওই ঘাটে নোঙর করে বোটটিতে জ্বালানি তেল নিয়ে পুনরায় মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় বোটটি চালু করতে গেলে ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক করে। এ সময় হঠাৎ বোটটিতে আগুন লাগে এবং জ্বালানি পেট্রোল থাকায় মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে একজন সাঁতার কেটে কিনারে উঠতে পারলেও চালক কাজী মাহবুব (২৮) নামের এক নৌপুলিশ সদস্য আগুনে পুড়ে আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করলে অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী সদস্যা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০