অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝোড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে রোমে বিপর্যয়

ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির রাজধানী রোমের বিভিন্ন এলাকা। উপড়ে পড়েছে বড় গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন ও জনজীবন।

বুধবার (২৮ জানুয়ারি) প্রবল ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটে।

এতে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনজীবনে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। অনেক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ করে গাছ ভেঙে পড়ে। কোথাও পার্কিং করা গাড়ির ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, আবার কোথাও গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটে। কয়েকটি এলাকায় সতর্কতামূলক রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

রোমের ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার দিনভর তারা বহু জরুরি উদ্ধার অভিযানে অংশ নেয়। ভেঙে পড়া গাছ ও বড় ডাল সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশ ও সিভিল প্রোটেকশন বিভাগ একযোগে কাজ করছে।

আরও পড়ুন  ড্রাফট যুগের অবসান, নিলামে ফিরছে পিএসএল

এ পর্যন্ত পাওয়া তথ্যে গুরুতর প্রাণহানির খবর না মিললেও, কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, লাজিও অঞ্চলজুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কায় নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং গাছপালা বেষ্টিত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০