অনলাইন ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বুয়েট ভর্তি পরীক্ষায় দেশসেরা গজারিয়ার আকিফ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কৃতী সন্তান রাদওয়ান রিদভী আকিফ। সারা দেশের হাজারো মেধাবী শিক্ষার্থীকে পেছনে ফেলে এই অনন্য সাফল্য অর্জনের মধ্য দিয়ে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে বুয়েট কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করলে আকিফের এই অসাধারণ সাফল্যের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আনন্দ আর গর্বে ভাসছে গজারিয়াসহ পুরো মুন্সিগঞ্জ জেলা।

আকিফ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তার এই সাফল্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘বিক্রমপুরের গর্ব’ বলে অভিহিত করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে আকিফ বলেন, ‘বুয়েটের মতো দেশের সর্বোচ্চ প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম হওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। টানা দুই বছরের কঠোর পরিশ্রম এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।’

আরও পড়ুন  মাঝ আকাশে ইঞ্জিনে বিস্ফোরণ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

চলতি বছর বুয়েটের প্রকৌশলসহ বিভিন্ন বিভাগে মোট ১ হাজার ৩০৯টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৫১ জন শিক্ষার্থী। গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৭ হাজার ৬৪৪ জন এবং ছাত্রী ২ হাজার ৭০৭ জন। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসেন আকিফ।

স্থানীয়দের মতে, আকিফের এই কৃতিত্ব গজারিয়ার শিক্ষার্থীদের জন্য নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, তার এই সাফল্য আগামী দিনে আরও অনেক শিক্ষার্থীকে মেধা ও পরিশ্রমে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০