অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের লালাখালে পানিতে ডুবে শাবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু।

সিলেটের পর্যটন এলাকা লালাখাল জিরো পয়েন্টে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. মুসআব আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে লালাখাল জিরো পয়েন্ট এলাকায় তিনি নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয়রা ও সংশ্লিষ্টরা তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।
পরে বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মুসাবকে মৃত ঘোষণা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লালাখালের সাহেবমারা ড্রয়ার নামক স্থানের চোরাবালিতে তলিয়ে যান মো. মুসআব আমীন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানাপুলিশের দুটি টিম ঘটনান্থলে পৌঁছে তল্লাসী অভিযান পরিচালনা করে বিকাল ৪টায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করে।
মো. মুসআব আমীন (২৮) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তিন ঘন্টা তল্লাসী চালিয়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। আমরা সুরতহাল প্রস্তুত পূর্বক মৃতদেহটি মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।
উল্লেখ্য, মুসাব আমীন শাকসু (হল সংসদ) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, বন্ধু ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মুসআব আমিন
জানাজার নামাজ আজ রাত ৯:৩০ মিনিটে গোলচত্ত্বর অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
আরও পড়ুন  তালতলীতে প্রেমের টানে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ অতঃপর বিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০