
পবিত্র কোরআনের ব্যাখ্যায় (তাফসির) কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরতা গ্রহণযোগ্য বা অনুমোদিত নয় বলে মুসলিম সমাজকে সতর্ক করেছেন মিশরের গ্র্যান্ড মুফতি শাইখ ড. নাজির আয়াদ।
দারুল ইফতা আল মিসরিয়্যাহর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, কোরআন এমন এক পবিত্র গ্রন্থ যাকে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা হলে তা অসত্য ব্যাখ্যা, ভুল ধারণা ও বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, এভাবে কোরআনের ব্যাখ্যা করা ইসলামী শরিয়ত অনুযায়ী অনুমোদনযোগ্য নয় এবং এতে পবিত্র কোরআনের অর্থ বিকৃত হওয়ার আশঙ্কা থাকে।
ড. আয়াদ আরও বলেন,
কোরআনের তাফসির কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত, যাদের কাছে তাফসির ও ফিকহের স্বীকৃত পদ্ধতি ও উপকরণ রয়েছে; যেমনটি যোগ্য মুফাসসির ও আলেমরা প্রতিষ্ঠা করে এসেছেন।’ তিনি সতর্ক করে বলেন, ‘বিশেষজ্ঞদের যাচাই ছাড়া কোরআনের সঙ্গে কোনো অর্থ যুক্ত করা হলে তা কোরআনের পবিত্রতা ও নির্ভরযোগ্যতাকে ক্ষুণ্ন করতে পারে।
তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরআনের আয়াত বুঝতে চাইলে প্রামাণ্য তাফসির গ্রন্থ অধ্যয়ন করতে অথবা বিশ্বাসযোগ্য আলেম ও স্বীকৃত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। এতে করে ব্যাখ্যা হবে সঠিক জ্ঞান, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক সততার ওপর প্রতিষ্ঠিত, এবং একই সঙ্গে কোরআনের পবিত্রতা সুরক্ষিত থাকবে।
মন্তব্য করুন