অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে গুলিবর্ষণকারী সেই যুবক পিস্তলসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনায় আলোচিত সন্ত্রাসী মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, অভিযানের সময় জিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলির খোসা, তিনটি চাপাতি ও সাতটি টেঁটা উদ্ধার করা হয়েছে। জিয়া ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পাঁচআনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে জিয়া ও মাহি নামে অপর এক যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করতে দেখা গেছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন  প্রাণ গেল সড়কে ৩ বন্ধুর

ঘটনাটি নজরে আসার পর র‍্যাব-১১ একটি বিশেষ গোয়েন্দা টিম গঠন করে তদন্ত ও নজরদারি শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে জিয়ার অবস্থান নিশ্চিত হয়ে পাঁচআনি এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ ব্যাটেলিয়নের অপারেশনস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করা হয়। এই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০