অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের উপসাগরীয় উপকূলবর্তী বন্দর শহর বন্দর আব্বাসে একটি ভবনে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি)স্থানীয় সময় শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিস্ফোরণে ভবনটির অন্তত দুটি তলা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশে থাকা একাধিক যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই উদ্ধার ও অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। এছাড়া হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন  গুরুত্বপূর্ণ দুই সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান

এদিকে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল বলে দাবি ছড়িয়ে পড়েছে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরানের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ এবং তারা সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে কাজ করে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০