অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে হঠাৎ গণমাধ্যমের প্রবেশ সীমিত করল বিসিবি

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যমের প্রবেশ সীমিত করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বিসিবির নির্ধারিত কোনো ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন না গণমাধ্যমেরকর্মীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যমকে কখনো বাধার মুখে পড়তে হয়নি। তবে এবার বিসিবি জানিয়েছে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিসিবি নতুন প্রবেশসংক্রান্ত বিধিমালা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিধিমালা স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকলের জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে গণমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত। এরমধ্যে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য পূর্বের মতো গেট-১ এই খোলা থাকবে।

আরও পড়ুন  যেখানে আমাদের খেলোয়াড়ের সম্মান নেই, সেই খেলা দেখার দরকার নেই: পাইলট

তবে সব সময়ই চাইলেই প্রবেশের সুযোগ পাবে না জানিয়ে বিসিবি লিখেছে, গণমাধ্যম শুধুমাত্র ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত কোনো অনুষ্ঠান কিংবা বিসিবির মাধ্যমে পূর্বে জানানো নির্দিষ্ট অনুশীলন বা ট্রেনিং সেশন ছাড়া স্টেডিয়ামের ভেতরে প্রবেশের অনুমতি পাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০