অনলাইন ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গায় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় ইউনিয়নের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণের শেষে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে মানিকদহ ইউনিয়নের খাঁ কান্দা নাজিরপুরের ও হামিরদী ইউনিয়নের মহেশ্বরদি গ্রামের দুই শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এলাকাভিত্তিক সংঘর্ষে রূপ নেয়। জড়িয়ে পড়ে দুই ইউনিয়নের কয়েকটি গ্রাম।

দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে ফরিদপুর-বরিশাল মহাসড়ক যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন  হাওড়ে বোরো চাষের ধুম, পানি সংকটে উৎপাদন নিয়ে শঙ্কা

ভাঙ্গা থানার ওসি আব্দুল আলীম বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দুই ছাত্রের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০