অনলাইন ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে একটি ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক হয়। বৈঠকের একদিন পরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টিভ উইটকফ বলেন, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এই আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। তিনি দাবি করেন, রাশিয়া শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী—এমন ইতিবাচক বার্তা পাওয়া গেছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জোশ গ্রুয়েনবাউম উপস্থিত ছিলেন। তবে আলোচনার বিস্তারিত কোনো পক্ষই প্রকাশ করেনি।

আরও পড়ুন  ইসরাইলি আগ্রাসনে সহযোগিতা ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মামলা

এর আগে জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এবং ডিসেম্বরে মায়ামিতে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ।

এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আবুধাবিতে সরাসরি আলোচনার দ্বিতীয় দফা শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, উভয় পক্ষ শান্তিচুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে ইউক্রেনের মতে, যুদ্ধ-পরবর্তী ভূখণ্ড নিয়ে এখনও বড় মতভেদ রয়ে গেছে।

এর মধ্যেই ক্রেমলিন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে রাশিয়া সাময়িকভাবে কিয়েভে হামলা বন্ধ রেখেছে। এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০