অনলাইন ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদ ইডেন শিক্ষার্থীদের

কর্মজীবী নারীদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শাফিকুর রহমানের কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্রদল কর্মী নীপা খান। বক্তব্যের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নীপা খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক। রপ্তানি আয়, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা খাতে নারীদের কর্মসংস্থান দেশকে এগিয়ে নিচ্ছে এবং নারীদের স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে তুলছে। সন্তানদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে মায়ের ভূমিকা অনন্য। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত সর্বস্তরে নারীদের অবদান রয়েছে।

তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিক, শিক্ষক, আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন পেশায় নারীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। অথচ গত ৩১ জানুয়ারি রাতে ডা. শাফিকুর রহমান তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে যে মন্তব্য করেছেন, তা নারীদের প্রতি চরম অবমাননাকর ও আপত্তিকর।

আরও পড়ুন  ঝোড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে রোমে বিপর্যয়

তিনি বলেন, একজন চিকিৎসকের স্বামী হয়ে এ ধরনের মন্তব্য কীভাবে সম্ভব?

তিনি আরও বলেন, এই বক্তব্য নারীদের মেধা, প্রতিভা, চিন্তাশীলতা ও ক্ষমতায়নকে দমিয়ে রাখার স্পষ্ট বার্তা বহন করে।

সংবাদ সম্মেলন থেকে ডা. শাফিকুর রহমানকে বাংলাদেশের সব নারীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে নারীবিদ্বেষী ও অবমাননাকর বক্তব্য থেকে বিরত থাকার দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০