অনলাইন ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেলাবোতে নবম পে স্কেলের দাবিতে মানববন্ধন

নরসিংদীর বেলাবোতে নবম পে স্কেলের দাবিতে মানববন্ধন ও কর্ম বিরতি পালন করেছে উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মচারী বৃন্দ। কেন্দ্র হতে ঘোষিত কর্মসূচীর প্রথম দিন (১ ফেব্রুয়ারি) রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে  ৯ টা হতে ১১টা পর্যন্ত চলে তাদের উক্ত কর্ম বিরতি ও বিক্ষোভ। উপজেলা সরকারী কর্মচারী কল্যান পরিষদের সভাপতি মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তৌফিকী কাইয়ুম আফ্রাদের সঞ্চালনায় বক্তারা আগামী নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়নের জোর দাবী জানান।  দাবী আদায়  না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। 
এসময় বক্তারা বলেন, গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এ ১০ বছরে জীবনযাত্রা অস্বাভাবিক ব্যয় বেড়েছে। আট হাজার, দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করেনি। আগামী নির্বাচনের আগে  নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে হবে।
মানববন্ধন বক্তব্য রাখেন উপজেলা কর্মচারী কল্যান পরিষদের সাধারন সম্পাদক তৌফিকী কাইয়ুম আফ্রাদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সহ আরও অনেকে।

Facebook Comments Box
আরও পড়ুন  নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০