অনলাইন ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: জামায়াত আমীর

পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয় মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বস্তাপচা রাজনীতির পরিবর্তনই জামায়াতের লক্ষ্য।

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালীতে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় কক্সবাজারবাসীর উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমীর বলেন, ক্ষমতায় গেলে মহেশখালীকে একটি স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে এবং একটি নতুন বাংলাদেশের উদয় ঘটবে। একই সঙ্গে তিনি চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধের ঘোষণা দেন।

আরও পড়ুন  উপদেষ্টা পরিষদের জরুরি সভায় যে সিদ্ধান্ত হলো

শিক্ষিত বেকারদের প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজকে সম্মানজনক কর্মসংস্থান দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া ক্ষমতায় গেলে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী লবণ শিল্প রক্ষা ও আধুনিকায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট চান ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০