অনলাইন ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বদলে বিশ্বকাপে উগান্ডাকে খেলানোর পথও খোলা রাখছে আইসিসি!

পাকিস্তান বিশ্বকাপে খেলবে নাকি বর্জন করবে, এই অচলাবস্থার অবসান হয়েছে গত রোববার। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবেন না সালমান আলী আঘারা।

পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর থেকে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। আইসিসিও অবশ্য পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সতর্কবার্তাও দিয়েছে পিসিবিকে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না এলে আইসিসি থেকে কড়া শাস্তি পেতে পারে পাকিস্তান। সেই শাস্তির একটি হতে পারে- পুরো বিশ্বকাপ থেকেই পাকিস্তানকে নিষিদ্ধ করা!

পাকিস্তানকে যদি নিষিদ্ধ করা হয়, তবে তাদের জায়গায় বিশ্বকাপে খেলবে কোন দল? যদি আইসিসি থেকে এমন কড়া সিদ্ধান্ত আসেই, সেক্ষেত্রে কপাল খুলতে পারে উগান্ডার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, র‍্যাঙ্কিং বিবেচনায় তখন বিশ্বকাপে সুযোগ পাবে আফ্রিকার দেশটি।

পাকিস্তানের ম্যাচ বয়কটের এই পর্বটার সূত্রপাত হয়েছে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ ইস্যু থেকে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতে বিশ্বকাপ না খেলার অনড় অবস্থান নেয় বাংলাদেশ। পরবর্তীতে নানান ঘটনার পর বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি।

ওদিকে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবতে থাকে পাকিস্তান। পরবর্তীতে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, পুরো বিশ্বকাপ নয়, শুধু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হতে যাওয়া গ্রুপ পর্বের ম্যাচটা খেলবেন সালমান-বাবর আজমরা। আইসিসি এরই মধ্যে পাকিস্তানকে সিদ্ধান্ত নিয়ে পুনরায় ভাবার আহ্বান জানিয়েছে। কারণ এই ম্যাচটার সঙ্গে বিপুল পরিমাণ রাজস্ব জড়িত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্র জানিয়েছে, পিসিবি যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজেদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি পাকিস্তানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছে।

পাকিস্তানের ওপর সম্ভাব্য শাস্তির তালিকায় আছে-

আরও পড়ুন  পিলখানা হত্যা মামলা: প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

পুরোপুরি নিষিদ্ধ: ১৯৭০-রে দশকের সাউথ আফ্রিকার মতো সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই পাকিস্তানকে নিষিদ্ধ করা।

এনওসি স্থগিত: বিদেশি ক্রিকেটারদের পিএসএস খেলায় নিষেধাজ্ঞা দেওয়া। এতে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটি কার্যত অচল হয়ে পড়বে।

রাজস্ব বণ্টন স্থগিত: আইসিসি থেকে পাকিস্তানকে যে রাজস্ব দেওয়া হতো, সেটা বন্ধ করে দেওয়া। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে বছরে আনুমানিক ৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার রাজস্ব পায় পাকিস্তান। বাংলাদেশি অর্থমূল্যে যার পরিমাণ প্রায় ৪২৩ কোটি ৭৭ লাখ টাকা। এর বাইরে আসন্ন বিশ্বকাপ থেকেও পাকিস্তানকে নিষিদ্ধ করার কথা ভাবছে আইসিসি। আর যদি সেটা কার্যকর হয়, তাহলে পাকিস্তানের জায়গায় সুযোগ পাবে উগান্ডা। এর আগে বাংলাদেশকে যখন বাদ দেওয়া হলো, তখন র‍্যাঙ্কিং বিবেচনায় ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল। এবার এমন পরিস্থিতি তৈরি হলেও একই পথে হাঁটতে পারে আইসিসি। সে হিসেবে ২০ দলের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর বাইরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে উগান্ডা। তাই পাকিস্তান বাদ পড়লে র‍্যাঙ্কিংয়ে ২১ নাম্বারে থাকা উগান্ডাই সুযোগ পাবে বিশ্বকাপে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০