অনলাইন ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কওমি শিক্ষা নিয়ে জামায়াতের ইশতেহার, প্রতিক্রিয়া জানালেন মুফতি সাখাওয়াত

ক্ষমতায় গেলে কওমিশিক্ষা সিলেবাস পরিমার্জন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির এমন ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখওয়াত হোসাইন রাজি।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানান তিনি।

স্ট্যাটাসে মুফতি সাখাওয়াত লিখেছেন, ‘কওমি মাদ্রাসার সিলেবাস পরিমার্জনের ঘোষণা কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্য ও স্বকীয়তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। অতীতেও কোনো সরকারকে এই পথে অগ্রসর হতে দেওয়া হয়নি, ভবিষ্যতেও কাউকে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘কওমি মাদ্রাসা পরিচালনার জন্য স্বতন্ত্র বোর্ড বিদ্যমান, যেখানে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম দায়িত্বশীলভাবে যুক্ত আছেন। সময় ও প্রয়োজনের আলোকে পাঠ্যক্রমে যে পরিবর্তন ও পরিমার্জন প্রয়োজন, তা তারাই সুচিন্তিতভাবে করে আসছেন। এখানে সরকারের নাক গলানোর কোনো সুযোগ নেই, অধিকারও নেই। অতএব এ ধরনের বক্তব্য ও ঘোষণা চরম অজ্ঞতাপ্রসূত, হিংসাত্মক মানসিকতার বহিঃপ্রকাশ এবং কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্যবোধ ধ্বংসের সুস্পষ্ট অপচেষ্টা।’ ‘কওমি মাদ্রাসা তার আট মূলনীতির আলোকে পরিচালিত হওয়ার কারণেই আজও এখানে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ও ধারাবাহিক ধারা অক্ষুণ্ন রয়েছে। অন্যথায় আলিয়া মাদ্রাসার মতো এখানেও দ্বীনি শিক্ষার পরিসর ক্রমশ সংকুচিত হয়ে যেত।’

কওমি শিক্ষা নিয়ে জামায়াতের ইশতেহার, প্রতিক্রিয়া জানালেন মুফতি সাখাওয়াত

ইসলামী ঐক্যজোটের মহাসচিব বলেন, ‘আলিয়া মাদ্রাসার বর্তমান দুরবস্থার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দুঃখজনক হলেও সত্য, এর জন্য দায়ী সংশ্লিষ্ট জামায়াতের দায়িত্বশীল মহলই। বহু আলিয়া মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তি সেই জামায়াতের রোকন, আর ছাত্র-শিক্ষকরা সরাসরি ওই রাজনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত। তারা সরকারি অনুমোদন, এমপিও ও বেতন-ভাতার দাবিতে বারবার আন্দোলনে নেমেছেন; কিন্তু আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় দ্বীনি শিক্ষার অস্তিত্ব ও মান রক্ষার প্রশ্নে একবারও তাদের জোরালো অবস্থান নিতে বা আন্দোলন করতে দেখা যায়নি।’

আরও পড়ুন  আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

সবশেষ তিনি লেখেন, ‘এই বাস্তবতা উপেক্ষা করে কওমি মাদ্রাসার দিকে আঙুল তোলা কেবল অন্যায়ই নয়; বরং দ্বীনি শিক্ষার শেষ অবশিষ্ট স্বাধীন দুর্গকে দুর্বল করার গভীর ষড়যন্ত্রেরই অংশ।’

এর আগে, গতকাল সন্ধ্যায় বনানীর হোটেল শেরাটনে ইশতেহার ঘোষণা করে জামায়াত। দলটির আমির ডা. শফিকুর রহমান এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে ইবেতদায়ি মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারি করা হবে। পরিমার্জন করা হবে কওমিশিক্ষা সিলেবাসও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০