অনলাইন ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেভেন সিস্টার্স রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

ভারতের সেভেন সিস্টার্স রাজ্য মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলার একটি ‘অবৈধ’ কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে থাংস্কু এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের সময় খনির ভেতরে আরও শ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যাদের অনেকে এখনো আটকা পড়তে পারেন। খবর এনডিটিভির।

মেঘালয় পুলিশের মহাপরিচালক আই নংগ্রাং জানান, এখন পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিস্ফোরণের সময় খনিতে মোট কতজন শ্রমিক ছিলেন, তা নিশ্চিত করা যায়নি। উদ্ধার অভিযান চলছে।

পূর্ব জৈন্তিয়া হিলসের পুলিশ সুপার বিকাশ কুমার বলেন, বিস্ফোরণে আহত এক শ্রমিককে প্রথমে সুটংগা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হবে।

উল্লেখ্য, পরিবেশগত ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ২০১৪ সালে মেঘালয়ে কয়লা খননসহ অবৈজ্ঞানিক খনন কার্যক্রম নিষিদ্ধ করে জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল (এনজিটি)। পরে সুপ্রিম কোর্টও সেই নিষেধাজ্ঞা বহাল রেখে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে কেবল বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে খননের অনুমতি দেয়।

অবৈধ খননে খুব সরু ও নিচু সুড়ঙ্গ খোঁড়া হয়, যেখানে একজন শ্রমিক কষ্ট করে ঢুকে কয়লা তুলতে পারেন। এই ঝুঁকিপূর্ণ পদ্ধতিই দীর্ঘদিন ধরে মেঘালয়ে প্রাণহানির কারণ হয়ে উঠছে।

Facebook Comments Box
আরও পড়ুন  দেশজুড়ে গভীর রাতে বাসে আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০