অনলাইন ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেপ্তার প্রোগ্রামার জামিনে মুক্ত

জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছারওয়ার আলমকে জামিন দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

 

এর আগে বৃহস্পতিবার সকালে হাতিরঝিল থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

 

গত মঙ্গলবার গভীর রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে ছারওয়ার আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিনভর বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তদন্তে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ছারওয়ার আলমের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

আরও পড়ুন  কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতাল দুর্নীতি ও অনিয়মের তদন্তের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ

 

প্রসঙ্গত, সম্প্রতি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি নারী-বিরোধী পোস্ট দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পরে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ওই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং প্রায় সাত ঘণ্টা পর তা উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০