অনলাইন ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় দুর্বৃত্তের গু‌লি‌তে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তের গু‌লি‌তে রা‌কিক নামের এক যুবক নিহ‌ত হয়েছে। বৃহস্প‌তিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন প‌শ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, রাত ১০টায় দিকে কুবা মসজিদের কাছে একটি সেলুনে বসা ছিল রাকিব (২৩)। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে ৫-৬ দুর্বৃত্ত এসে রাকিবের মাথায় দুটি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মে‌ট্রোপ‌লিটন প‌ু‌লি‌শের উপক‌মিশনার (দ‌ক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাত ১০টার দি‌কে রা‌কিব নামের এক যুবক‌কে গু‌লি করা হয়েছে এমন খব‌রে লবণচরা ও খুলনা সদর থানার দু‌টি টিম ঘটনাস্থ‌লে পৌঁছায়। ‌পরে গু‌লিবিদ্ধ যুবককে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনাস্থল থে‌কে দু‌টি তাজা বু‌লেট উদ্ধার করা হ‌য়ে‌ছে। প্রাথমিক তদন্তে মাদক ও এলাকায় আধিপত‌্য বিস্তার‌কে‌ কেন্দ্র ক‌রে হত্যার ঘটনা বলছে পুলিশ। জড়িতদের ধরতে কাজ করছে তারা।

রা‌তে ঘটনাস্থ‌লে পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌ ও সোনাব‌হিনীর সদস‌্যরা উপ‌স্থিত হন। নিহত রাকিবের বিরু‌দ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box
আরও পড়ুন  মুন্সী নেই, কুমিল্লা-৪ আসনে হাসনাতের প্রতিদ্বন্দ্বী এখন কারা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০