অনলাইন ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির সদস্য সচিব আখতারকে হত্যার হুমকি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে অপরিচিত ফোন নম্বর থেকে কল করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আখতার হোসেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী।

জিডি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে অপরিচিত একটি নম্বর (০১৭৭৪৫৬৬৭৫৯) থেকে আখতার হোসেনের কাছে কল আসে। তিনি কল রিসিভ করলে অপরপ্রান্ত থেকে তাকে খুনের হুমকি দেওয়া হয়।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে খুনের হুমকির অভিযোগ

পরে রাত সাড়ে ১১টার দিকে ওই নম্বরে পুনরায় যোগাযোগ করা হয়। এ সময় কল রিসিভ করা হলেও অপর প্রান্ত থেকে কোনো কথা বলা হয়নি বলে জানা গেছে।

আখতার হোসেন কালবেলাকে জানান, অপরিচিত নম্বর থেকে কল করা ব্যক্তি প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। পরে তাকে এবং তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেন। পাশাপাশি নির্বাচন শেষ হলে ‘দেখে নেওয়া হবে’ বলেও ভয় দেখানো হয়।

আরও পড়ুন  মাইলস্টোনে বিমান দুর্ঘটনা : নিহত-আহতদের পরিবার পাবে ১০ কোটি ২০ লাখ টাকা

তিনি অভিযোগ করে বলেন, এর আগে এ ধরনের ঘটনা ঘটলেও নির্বাচনের সময় প্রাণনাশের হুমকির ঘটনা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী এখনো লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারেনি, অবৈধ অস্ত্রেরও ছড়াছড়ি রয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০