অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও গাড়িতে থাকা আনসার সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তবে নির্বাচনী সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার তালতলা বাজারের শোলাগাড়ী মোড় সংলগ্ন ভোটকেন্দ্রে সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পুলিশ ও আনসার সদস্যসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে স্থানীয়ভাবে শ্যালো ইঞ্জিনচালিত ‘ভটভটি’ গাড়িটি তালতলা বাজার ভোটকেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হঠাৎ গাড়িটির চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

আরও পড়ুন  যশোরের শার্শা সীমান্তে ২১ বিজিবি’র অভিযান: ১২৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা চালান। এ ঘটনায় গাড়িতে থাকা আনসার সদস্য শেফালী ও আরিফসহ মোট চারজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান দুর্ঘটনায় কোন প্রাণহানি হয়নি এবং নির্বাচনী সরঞ্জামের ক্ষতি হয়নি পরে বিকল্প মাধ্যমে সরঞ্জাম ও দায়িত্ব সদস্যদের নিরাপদে ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০