অনলাইন ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটার স্লিপ নেয়ার সময় লুটিয়ে পড়লেন বৃদ্ধ, ভোট দেওয়ার আগেই মৃ’ত্যু

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় ভোট দিতে এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ) সাড়ে ১১ টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বাবু মিয়া (৬০)। তিনি শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু মিয়া ভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটার স্লিপ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন।

আরও পড়ুন  ২ ভাইয়ের মৃত্যু ঈদে নানাবাড়িতে বেড়াতে এসে

পরে স্থানীয়রা তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, তিনি স্ট্রোক বা আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ঘটনার পর ভোটকেন্দ্রে কিছু সময়ের জন্য শোকের ছায়া নেমে আসে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ কার্যক্রম চালু হয়। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বাবু মিয়াকে একজন সহজ-সরল ও শান্ত প্রকৃতির মানুষ হিসেবে জানতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০