অনলাইন ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে ওটিটি, ইউটিউব, টেলিভিশনে বর্ণিল আয়োজন

ভালোবাসা দিবস, একই সঙ্গে বসন্তের প্রথম দিন—পহেলা ফাল্গুন। ভালোবাসা আর বসন্তের রঙে দিনটিকে নিয়ে প্রতি বছরের মতো এবারও টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউবে দেখা যাবে বর্ণিল আয়োজন। এমন কিছু নির্বাচিত নাটক, অনুষ্ঠান ও কাহিনিচিত্র নিয়ে থাকছে এদিনের আয়োজন।

যে কথা হয়নি বলা
সময়ের আলোচিত জুটি জোভান-নীহাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, ‘আমাদের প্রচণ্ড পরিশ্রমের ফসল এই নাটক। নীহার সঙ্গে দর্শক আমাকে সব সময়ই পছন্দ করেন। এবার আমাদের জুটি নিয়ে সৌখিন ভাইয়ার নির্মাণ। ভালোবাসা দিবসে দর্শক দারুণ কিছু উপহার পেতে যাচ্ছেন।’

নাজনীন নাহার নীহা বলেন, ‘গল্পটি সহজ, সরল ও সাবলীল। ভালোবাসা দিবসে এমন গল্পই উপভোগ করেন দর্শক।’

নাটকটিতে দুটি গান রয়েছে। প্রথম গানটির কথা ও সুর সোমেশ্বর অলির। দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ।

টিফিন বক্স
‘টিফিন বক্স’ নামের ফ্ল্যাশ ফিকশনটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সীমিত দৈর্ঘ্যের এই কাহিনিচিত্র। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও প্রান্তর দস্তিদার।

আরও পড়ুন  বাস কাউন্টার দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

ভালোবাসার পাঁচফোড়ন
ভালোবাসা দিবস ঘিরে এবারও বিশেষ আয়োজন নিয়ে ফিরছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ভালোবাসার পাঁচফোড়ন’। আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে অনুষ্ঠানটি। ফাগুন অডিও ভিশনের ব্যানারে এটি নতুন আঙ্গিকে নির্মাণ করা হয়েছে। গল্পের ফাঁকে ফাঁকে রয়েছে গান, নাচ, নাটক এবং বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আব্দুন নূর সজল ও সারিকা সাবরিন।

মায়া বনের হরিণ
ভালোবাসা দিবসের জন্য ‘না বলা এক প্রেমের গল্পে’ নির্মিত হয়েছে নাটক ‘মায়া বনের হরিণ’। নাটকটিতে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম। ভালোবাসা দিবস ঘিরে নাটকটি ‘নাফ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০