অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে মুখ খুললেন সাকিব

গত মাসের শেষ সপ্তাহে হঠাৎ করেই সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ এক সুখবর জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। বিশেষ করে যেসব ভেন্যুতে খেলার মতো ফিট, সেখানে নির্বাচকরা সাকিবকে দলভুক্ত করবেন। জানানো হয়, দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতেই আগামী সিরিজ থেকে তাকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা।

এরপর অনেক কিছুই ঘটে গেছে দেশে। নতুন সরকার গঠনের দ্বারপ্রান্তে যেন এই আলোচনা আরও জোরালো হলো। নতুন করে ক্রিকেট অঙ্গনে সাকিবের নামটা যখন আবারো খুব প্রাসঙ্গিক, ঠিক তখন মুখ খুললেন সাকিব আল হাসান নিজেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ক্ষমতায় আসার আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন, ‘সেটা (সাকিবের খেলতে পারার ব্যাপার) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না সেটার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে (খেলবে)।’

আরও পড়ুন  সারজিসের কড়া মন্তব্য স্কুলে ছাত্রদলের কমিটি নিয়ে

বিএনপি যখন সরকার গঠনের দ্বারপ্রান্তে, তখন এই বক্তব্যও নতুন করে সামনে এসেছে। তাহলে কি সাকিবকে খেলানো হবে জাতীয় দলে? অন্যদিকে কয়েক সপ্তাহ ধরে বিসিবিও সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। গুঞ্জন রয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন সাকিব। এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনারা অনেক দূর চিন্তা করে ফেলছেন। ভাই, আগে আমাকে দেখতে দিন সামনের দিনগুলোতে কী হয়।’

সাকিবের ঘনিষ্ঠ সূত্র অবশ্য জানিয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার ভাবনা নিয়েই ফেরার চেষ্টায় আছেন তিনি। সেক্ষেত্রে টেস্ট ও টি-২০ থেকে অবসর নিয়ে একটি ফরম্যাটেই চালিয়ে যাবেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামিমসহ ঢাবির দুই হল ছাত্রদল নেতাকে অব্যাহতি

যে শাস্তি পেলেন দেরি করে অফিসে আসা সেই ৩ ভূমি কর্মকর্তা

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতা করলো চুরি

বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালুর উদ্যোগ : প্রতিমন্ত্রী

সালিশে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব, কী বলছে বাস্তবতা

এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেভাবে রাশিয়ার ‘ভাড়াটে সেনা’ হয়ে লড়ছেন বাংলাদেশি যুবকরা

স্বামীকে হত্যা করে পালালেন টিকটকার আঁখি

১০

পেছাল ‘টক্সিক’ মুক্তির তারিখ

১১

প্লেব্যাক নিয়ে শ্রেয়ার কড়া বার্তা

১২

ঢাকার যেসব এলাকা আজ ভয়াবহ দূষিত

১৩

ঈদে আসছে জোভান-নীহার ‘গুডলাক’

১৪

ন্যাড়াবাহিনীর প্রধান নিহত

১৫

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

১৬

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

১৮

তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৯

পুরোনো রাজনীতির বিপরীতে তরুণদের শক্ত চ্যালেঞ্জ

২০