অনলাইন ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল; ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া

বকশীগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল; ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া
সামরুল হক, জামালপুর প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর জেলার বকশীগঞ্জ-এ জাতীয় পতাকা উত্তোলন, ভাষা শহীদদের স্মরণ এবং আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১-০২-২০২৬) সকালে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণ:
সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা “জয় বাংলা”সহ মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ বিভিন্ন স্লোগান দেন। ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও স্বাধীনতার সংগ্রামের অন্যতম ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। একুশের চেতনাকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পতাকা উত্তোলনের সময় উপস্থিত নেতৃবৃন্দ:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াত, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, তাতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।
বকশীগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহম্মেদ সুমন এর ব্যক্তিগত ফেসবুক পোস্টে ভিন্ন প্রতিক্রিয়া:
এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদ বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শাহরিয়ার আহম্মেদ সুমন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেন, ভোরে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে “নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা” পতাকা উত্তোলন ও বিভিন্ন স্লোগান প্রদান করেছেন।
তার পোস্টে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয়নি বলেই এমন ঘটনা ঘটছে। গত দেড় বছরে বকশীগঞ্জ থানা পুলিশ কোনো ‘রাঘববোয়াল’কে গ্রেফতার করতে পারেনি বলেও তিনি অভিযোগ তোলেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের গ্রেফতার না করা হলে ছাত্রজনতা এর “সমোচিত জবাব” দেবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রশাসনের অবস্থান:
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সচেতন মহল মনে করছেন, মহান একুশের মতো সংবেদনশীল জাতীয় দিবসে যেকোনো ধরনের উত্তেজনা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব।

Facebook Comments Box
আরও পড়ুন  পাকিস্তানি কিংবদন্তি ওয়াকারের কাছ থেকে যে পরামর্শ পেয়েছেন রানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০