
জয়পুরহাটের ক্ষেতলালে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষেতলাল উপজেলার বড় তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
আটকরা হলেন— রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন গ্রামের আজিজুল হক সালামের ছেলে জসিম উদ্দিন (৩৬) ও রাজশাহী মহানগরের কাটাখালির সাজি পাড়া গ্রামের জিবরাইল ছেলে আব্দুল মতিন (৩৪)।
ওসি আসাদুজ্জামান জানান, জসিম উদ্দিন ও আব্দুল মতিন দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। মোটরসাইকেলে করে গাঁজা বহন করছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বড় তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে মোটরসাইকেলটিকে সন্দেহভাজন ভাবে আটক করলে তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মন্তব্য করুন