অনলাইন ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে ছাত্রদলের নেতা ফেসবুক মন্তব্যকে ঘিরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া

মুন্সিগঞ্জ ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে শহরের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসানের সাথে রাব্বি নামক এক যুবকের বিরোধ চলছিলো।

রাব্বি কেনো মন্তব্য করেছে রাফসান জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে দুইপক্ষের লোকজন জড়ো হলে রাফসান পক্ষের রাজা নামক একজনকে অস্ত্র নিয়ে ধাওয়া করতে দেখা যায়।

এ বিষয়ে রাব্বি পক্ষের সাইফুল ইসলাম অভিযোগ করে জানান, ‘আমি জুলাই শহীদ সজলের ভাই। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে ছাত্রদল নেতা রাফসান আমার আত্মীয় রাব্বিকে মারধর করে দোকান বন্ধের হুমকি দেয় এবং ইসলামপুর এলাকার বাসিন্দা রাজা অস্ত্র নিয়ে ধাওয়া দিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।

অপরদিকে, হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসান বলেন, আমার ফেসবুকে এসে অনবরত বিভিন্ন বাজে মন্তব্য করছিল একটি ছেলে। আমি তাকে সংযত হওয়ার কথা বললে আমাকে উল্টো গালমন্দ করে। পরে সে জুলাই শহীদ সজলের ভাই সাইফল ও তার আরেক আত্মীয় জুনাইয়েদকে দিয়ে আমাকে ফোন দিয়ে হুমকি-ধমকি দেয়।

আরও পড়ুন  চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ফেসবুকে কমেন্ট নিয়ে ঘটনাটি বলে জানতে পেরেছি। দ্রুতই অস্ত্র উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০