
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।
দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানাচ্ছেন। তিন দফা দাবিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।
তাদের দাবির মধ্যে রয়েছে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সয়লগ্র সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপি রমনার জোনের ডিসি মাসুদসহ হামলায় অংশ নেয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাস এরিয়ার ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষনিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
মন্তব্য করুন