অনলাইন ডেস্ক
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির গাড়িবহর আটকে গেল কারওয়ান বাজার সিগন্যালে

প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গাড়িবহর ট্র্যাফিক সিগন্যালে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষ্যে বনানীর সামরিক বাহিনী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনে গিয়েছিলেন তিনি। পথিমধ্যে তিনি কারওয়ান বাজারে যানজটের মুখে পড়েন।

রাষ্ট্রপতির গাড়িবহর কারওয়ান বাজার এলে সিগন্যালে আটকে পড়েন। এ সময় তার পেছনে থাকা গাড়িবহর ও সাধারণ যানবাহনও আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য সিগন্যাল ছেড়ে দেওয়া হলে চলতে শুরু তার গাড়িবহর।

এমন দৃশ্য অবশ্য নতুন নয়। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরকেও যানজটে আটকে থাকতে দেখা গেছে। এমনকি তার সঙ্গে অনেককে ছবিও তুলতে দেখা যায়।

আরও পড়ুন  আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

ভিভিআইপিদের বিশেষ প্রোটোকল নিয়ে যাতায়াতের কারণে জনভোগান্তির বিষয়টি এক সময় বেশ পরিচিত দৃশ্য ছিল। তবে সে দৃশ্য বদলে গেছে এবার। বিশেষ প্রোটোকল ছাড়াই চলাফেরা করছেন ভিভিআইপিরা।

এমন দৃশ্য এই দুই বছর আগেও ছিল অকল্পনীয়। প্রধানমন্ত্রী চলাচলের জন্য পুরো রাস্তা বন্ধ তো রাখা হতোই, ফুটপাথ দিয়েও পথচারী পারাপারে ছিল নিষেধাজ্ঞা। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আসার পর প্রথম দিনেই তেমন কিছু না করার নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শককে। তারই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতির গাড়িবহরও রাস্তায় চলাচল করেছে স্বাভাবিক নিয়ম মেনেই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০