অনলাইন ডেস্ক
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে বিএনপির এখন আগ্রহ নেই : মোস্তফা ফিরোজ

রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই কর্মকর্তাকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়।

এখন আবার সরওয়ার আলমকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপতির প্রেসসচিব পুনরায় নিয়োগ দেওয়ার মাধ্যমে তারেক রহমান সরকার রাষ্ট্রীয় রীতিনীতি সাংবিধানিক যে নিয়ম কানুনগুলো, সেগুলো রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও আলোচক মোস্তফা ফিরোজ। তিনি মনে করেন, খুব সহসায় রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে না।

আজ বুধবার নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’য় এক ভিডিওতে এমন মন্তব্য করেন মোস্তফা ফিরোজ।

 

তিনি বলেন, ‘বিষয়টা খুব পরিষ্কার। নতুন সরকার বলতে পারত, যেহেতু ইউনূস সরকার রাষ্ট্রপতির প্রেস ডিপার্টমেন্ট বন্ধ রেখেছে আমরা কেন তা চালু করব। কিন্তু সরকার তা করেনি। তার মানে রাষ্ট্রীয় রীতি-নীতি, সাংবিধানিক যে নিয়ম কানুনগুলো সেটা রক্ষা করতে চায় তারেক রহমানের সরকার।

আরও পড়ুন  বেলাব থানায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এতেই বোঝা যাচ্ছে খুব সহসা রাষ্ট্রপতি সরছেন না।’ 

রাষ্ট্রপতির প্রেসসচিব নিয়োগ দেওয়ার মাধ্যেমে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারকেও একটি বার্তা দিয়েছেন বলে মনে করেন মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ‘ড. ইউনূস যে অন্যায় কাজ করেছেন সেই অন্যায়ের একটা প্রতিবাদও জানানো হলো সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে নিয়োগের মধ্য দিয়ে।’

মোস্তফা ফিরোজ বলেন, ‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলছিলেন, বিএনপি চাইলে আমি থাকতে পারি আর না চাইলে চলে যাব। তিনি আশাবাদী যে তারেক রহমানের সরকার তাকে অপমান করবে না।

তাকে মর্যাদা দেবে, গুরুত্ব দেবে। সেই গুরুত্ব বিবেচনায় সরওয়ার আলমকে এক বছরের জন্য রাষ্ট্রপতির প্রেসসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে, রাষ্ট্রপতি অপসরণ করা এটার ব্যাপারে বিএনপির এখন খুব একটা আগ্রহ নেই।’ 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০