অনলাইন ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সামরুল হক, বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলা এলাকায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিয়াশ মাহমুদ শুভ সম্প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুহাম্মদ মোর্শেদ আলম-এর পক্ষে কাজ করছিলেন। তিনি ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এ বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

শুভ’র স্ত্রী জান্নাতুল ফেরদৌস ছন্দা অভিযোগ করে জানান, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসায় হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ওমর ফারুক সানি (২৮), জাহিদ হাসান প্রান্ত (২৬) ও সাগর (২৬)।

তিনি আরও জানান, হামলাকারীরা প্রথমে বাসার মূল ফটকে এসে তার স্বামীকে খুঁজতে থাকে। তাকে বের করে না দিলে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি নিয়ে নেয় এবং সেখান থেকে নগদ ৭০ হাজার টাকা ও আনুমানিক ৩ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন  পুলিশ সুপার মহোদয়কে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ, নরসিংদী"

হামলার সময় বাড়িতে তাদের ১০ বছর বয়সী কন্যা সন্তান ও ৯ মাস বয়সী শিশুসন্তান উপস্থিত ছিল। আকস্মিক হামলায় শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে, শুভকে তাদের হাতে তুলে না দিলে পুনরায় হামলা চালানো হবে।

ভুক্তভোগী পরিবারের দাবি, নির্বাচনী বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান জান্নাতুল ফেরদৌস ছন্দা।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০