
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ৬ বছরের এক কন্যা শিশুর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে একথা বলেন তিনি। এসময় নাহিদ ইসলাম বলেন, এই যে কন্যা শিশু হত্যা হয়েছে, এ হত্যার বিচার আমরা নিশ্চিত করবো যেকোনো মূল্যে। হত্যাকারী যতোই প্রভাবশালীই হোক তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
এদিকে, রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিকভাবে অপসারণের দাবি জানিয়ে সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দল ভূমিকা রাখবে বলে জানান নাহিদ ইসলাম।
মন্তব্য করুন