অনলাইন ডেস্ক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন, স্বামী খোকনের বিরুদ্ধে অভিযোগ

বরগুনায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন, স্বামী খোকনের বিরুদ্ধে অভিযোগ

রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনায় যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী মো. খোকন হাওলাদারের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় নির্যাতিত স্ত্রী ফিরোজা বেগম বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার বুড়িরচড় ইউনিয়নের ছোট লবনঘোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৫ সালে পশ্চিম বুড়িরচড় গ্রামের বারেক মৃধার মেয়ে ফিরোজা বেগমের সঙ্গে ছোট লবনঘোলা গ্রামের আবদুল রব হাওলাদারের ছেলে খোকন হাওলাদারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অভিযোগ রয়েছে, ২০১০ সালে খোকন হাওলাদার পরিরখাল মাইঠা গ্রামে রুবি নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। এরপর থেকেই খোকন প্রথম স্ত্রী ফিরোজার কাছে বিভিন্ন সময় যৌতুকের টাকা দাবি করতে থাকেন।

আরও পড়ুন  ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

স্থানীয়রা জানান, খোকন হাওলাদার জুয়া ও মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে তিনি ফিরোজা বেগমকে যৌতুকের টাকার জন্য শারীরিক নির্যাতন করে আসছেন। গত এক মাসে অন্তত চারবার মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এর আগেও একাধিকবার তাকে নির্যাতন করা হয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। স্থানীয়রা নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নির্যাতিত ফিরোজা বেগমের বাবা রফেজ মৃধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি গরিব মানুষ। যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে বারবার মারধর করে। গত মাসে ধারকর্জ করে এক লাখ টাকা দিয়েছি। এরপরও আবার টাকার জন্য মারধর করেছে। আমি এর বিচার চাই।

অভিযুক্ত খোকন হাওলাদারের সাক্ষাৎকার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০