অনলাইন ডেস্ক
১ মার্চ ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইফতারের বিরতিতে মুসলিম ফুটবলারদের অসম্মান, গার্দিওলার তীব্র নিন্দা

ইলান রোডে লিডস ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১১তম মিনিটে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। সিটির মুসলিম খেলোয়াড়দের জন্য রমজানের রোজায় ইফতারের জন্য ওই বিরতি। কিন্তু সেই সময় লিডসের দর্শক-সমর্থকরা দুয়োধ্বনি দিতে থাকেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।

পশ্চিম ইয়র্কশায়ারের আকাশে সূর্যাস্ত হতেই রেফারি সাময়িক সময়ের জন্য খেলা বন্ধ করে দেন। সিটির ওমর মারমৌশ, রায়ান আইত-নৌরি ও রায়ান শেরকি পানীয় পান করে রোজা ভাঙেন। সিটির আরেক মুসলিম খেলোয়াড় আব্দুলকদির খুসানোভও বেঞ্চ থেকে উঠে ইফতারিতে অংশ নেন। এই সময় লিডসের গ্যালারি থেকে দর্শকরা বিদ্রুপ শব্দ উচ্চারণ করতে থাকে।

এই ঘটনা নিয়ে ম্যাচের ফুলটাইমের পর কথা বলেছেন গার্দিওলা। তিনি বলেন, মাঠে ধর্মীয় রীতি ও বৈচিত্রের প্রতি সম্মান প্রদর্শন আবশ্যক। তার কথা, ‘এখন আধুনিক যুগ, ঠিক? দেখুন বিশ্বে ঠিক এখন কী ঘটছে, আজ আবারো। আপনাকে ধর্ম ও বৈচিত্রের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, এটাই বিষয়। প্রিমিয়ার লিগ বলেছিল, রোজা রাখার কারণে আপনি এক বা দুই মিনিট ইফতারের জন্য পাবেন, তাই খেলোয়াড়রা সেটা করেছে। কিন্তু যা হলো, সেটা দুর্ভাগ্যজনক।’

বৈষম্যবিরোধী গ্রুপ কিক ইট আউট এক বিবৃতি দিয়ে এই বিরতিকে ‘এখন থেকে বেশ কয়েক বছর আগের সম্মত নিয়ম’ অভিহিত করেছে।

তারা বলেছে, ‘এটা খুবই হতাশাজনক যে কিছু লিডস ইউনাইটেড ভক্তরা দুয়ো দিয়েছে, যখন ম্যানসিটির খেলোয়াড়রা আজ সন্ধ্যায় ইলান রোডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে তাদের রোজা ভাঙছিল। বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন স্টেডিয়ামের ভেতরের বড় স্ক্রিনে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়।’

সিটি ম্যাচটি জিতেছে ১-০ গোলে। আন্তোয়ান সেমেনিও করেন একমাত্র গোল।

Facebook Comments Box
আরও পড়ুন  টাঙ্গাইলে ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০