অনলাইন ডেস্ক
২ মার্চ ২০২৬, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় কাটা হাত-পা উদ্ধারের পর সাভারে নদী থেকে মিলল দেহের খণ্ডিত অংশ

রাজধানীর বিভিন্ন স্থান থেকে কাটা হাত-পা উদ্ধারের ঘটনার পর সাভারের আমিনবাজার এলাকায় তুরাগ নদী থেকে এক যুবকের দেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। মতিঝিল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার (১ মার্চ) দিনভর অভিযান চালিয়ে সালেপুর ব্রিজের নিচ থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, সকালে অভিযান শুরু হলে প্রথমেই পেটের নিচের অংশ উদ্ধার করা সম্ভব হয়। বাকি অংশ উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে।

ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন–এর ডুবুরি দলের ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, ভোরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে চার সদস্যের একটি দল নিয়ে তারা উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানের শুরুতে কোমরের একটি অংশ পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে একটি কাটা পা উদ্ধার করা হয়। পরদিন সকালে বায়তুল মোকাররম–এর সামনে থেকে দুটি হাত এবং পরে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আরেকটি পা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া হাতের আঙুলের ছাপ যাচাই করে পুলিশ নিশ্চিত হয়, খণ্ডিত অংশগুলো ৩০ বছর বয়সী ওবায়দুল্লাহর। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা এবং একটি হোমিওপ্যাথিক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন  পরিত্যক্ত ভবনে ৬ মরদেহ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সিরিয়াল কিলার

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রাজধানীর স্কাউট ভবনের সামনে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি সাইকেলে এসে কালো পলিথিনে মোড়ানো কিছু ফেলে দ্রুত সরে যান। ভিডিও বিশ্লেষণে ওই ব্যক্তিকে শাহীন হিসেবে শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, নিহত ওবায়দুল্লাহ মতিঝিলের কবি জসীমউদ্দীন রোডের একটি ফ্ল্যাটে হোটেল কর্মচারী শাহীন আলমের সঙ্গে থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন আলম ব্যক্তিগত ক্ষোভের জেরে শুক্রবার রাতে ওবায়দুল্লাহকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। পরে মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন। নিহত ব্যক্তি তাকে ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করতেন বলেও তিনি জানান। শাহীনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি জব্দ করেছে।

এসআই জাকির হোসেন বলেন, একটি খণ্ডিত অংশ উদ্ধার করা গেলেও বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে। মরদেহের সব অংশ উদ্ধার না হওয়া পর্যন্ত তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০