অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজী সালাউদ্দীন, আসিফ মাহমুদ এনারা কোনো অপরাধই করেননি এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার : হাসনাত আব্দুল্লাহ

  • গাজী সালাউদ্দিন তানভীর !
এনসিপিকে সবচেয়ে বেশি দূর্নীতি নিয়ে ট্রায়ালে ফালানো হয়েছে এই গাজী সালাউদ্দীন তানভীরকে নিয়ে।
এক অনলাইন পোর্টাল গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে হঠাৎ ৪০০ কোটি টাকার দূর্নীতির এক অভিযোগ লিখে নিউজ করেছিল। পুরো দেশ নড়ে উঠলো।
সকল মেইন স্ট্রিম মিডিয়া হাউজ তথ্যের যাচাই না করে ফুটেজের আশায় কে কার আগে কিভাবে রংচং মাখিয়ে নিউজ করতে পারে সেই প্রতিযোগিতায় লিপ্ত হলো !
অথচ যে নিউজ পোর্টাল প্রথম সেই নিউজটি করল তারা কিছুক্ষণ পরেই সেই নিউজটি সরিয়ে নিল !
এর মধ্য দিয়ে এনসিপিকে দেশের মধ্যে এক মহাদূর্নীতির আতুড়ঘর হিসেবে দেখানো করা হলো।‌ তার সাথে যাদের একটু ভালো সম্পর্ক আছে তাদেরকেও দুর্নীতিবাজ হিসেবে দেখানোর চেষ্টা করা হলো। টকশো টেবিল থেকে শুরু করে কিছু ব্যক্তিত্বহীন, ফুটেজখোর রাজনীতিবিদ এটা নিয়ে রাজনৈতিক নোংরামি করা শুরু করল। পিআর প্রেশারে গাজী সালাউদ্দীন তানভীরকে এনসিপি সাময়িক বহিষ্কারও করলো।
অথচ সেই গাজী সালাউদ্দীনের বিরুদ্ধে ১ টাকার দূর্নীতিও পায়নি দুদক! ইন্টেরিমের দুদক না। বিএনপি শাসনামলের দুদক তাকে দায়মুক্ত করেছে। তার এনআইডি কার্ড, পাসপোর্ট সসম্মানে ফেরত দিয়েছে।
আপনি জাস্ট চিন্তা করেন, শুধু শুধু একটা লোককে পুরো বছর জুড়ে হেয় করা হলো। একটা দলকে একটা বছর ধরে দূর্নীতিগ্রস্ত বানানোর নোংরা খেলা হলো। কিন্তু তদন্তে জানা গেলো সবমিথ্যা।
মাঝখানে প্রতিটা দিন তিনি, তার পরিবার, তার দল এবং এই লোকটা সমাজে হেয় হলো। ঈদের নামাজ পর্যন্ত পড়তে যেতে পারেন। পলিটিকালি লোকটার ক্যারিয়ার অনেকটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হলো। অথচ তিনি কোনো অপরাধই করেননি!
এখানে আরো কয়েকটা পার্সপেক্টিভ আছে।
তথাকথিত সুশীল সমাজ এবং কিছু মিডিয়া হাউজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এনসিপিকে দুর্নীতিবাজ হিসেবে দেখানোর জন্য, টাকার বিনিময়ে ইচ্ছাকৃত এই ট্রায়ালগুলো করেছে।
আরেকটা অন্যতম বড় কারণ হলো- তার মুখ ভর্তি দাড়ি, টুপি, পাগড়ি এবং পাঞ্জাবি-পায়জামা। এই ইসলামী লেবাসটাকে ছোট করার জন্য, টিটকারীর বিষয় বানানোর জন্য আরেকটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছিল। যারা কাপড় না পড়ার স্বাধীনতা চায় কিন্তু ইসলামী লেবাস দেখলে তাদের গায়ে জ্বালা ধরে তারা আরো বেশি করে এই গুজবটাকে স্টাবলিশ করলো!
অতঃপর, মিডিয়া সন্ত্রাসদের বিরুদ্ধে জিতে যাওয়ায় গাজী সালাউদ্দীন তানভীরকে অভিনন্দন। নিজেদের ভিতরের এবং বাইরের সকল অনিষ্ঠকারীর মুখে চুনকালি মেখে দিয়েছেন আপনি। আপনার কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। আপনার, আপনার পরিবারের, আত্মীয়-স্বজনের উপর দিয়ে সর্বশেষ ১ বছর যা গিয়েছে আল্লাহ সেই দুর্বিষহ সময় থেকে আপনাকে বের হয়ে আসার তৌফিক দান করুন।
লেখা: জুবায়ের হোসেন
Facebook Comments Box
আরও পড়ুন  ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০