অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুর্দিদের স্থল অভিযানের তথ্য অস্বীকার করল ইরান

কুর্দিদের ইরানে স্থল অভিযান চালানোর তথ্য মিথ্যা বলে আখ্যায়িত করেছে ইরান। একই সঙ্গে এই ঘটনাকে অস্বীকার করেছে কুর্দি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক সীমান্তে এমন কিছু হয়নি। বরং সীমান্ত স্থিতিশীল আছে।

এদিকে, ইরাকের কুর্দিস্থানের আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এলাকা থেকে কোনো যোদ্ধা ইরানে প্রবেশ করেনি।

এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ, নিউইয়র্ক টাইমস এবং ইসরাইলি গণমাধ্যম জেরুসালেম পোস্টে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের সূত্রে দাবি করা হয় যে ইরাকি সীমান্তের কাছাকাছি এলাকা থেকে হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরানের অভ্যন্তরে স্থল অভিযান শুরু করেছে।

তবে কুর্দিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, তাদের কয়েক হাজার যোদ্ধা সীমান্তবর্তী সোলেমানশাহ প্রদেশে অবস্থান করছে। যারা সুযোগ বুঝে বা যুক্তরাষ্ট্রের নির্দেশনা পেলে ইরানে প্রবেশ করবে।

Facebook Comments Box
আরও পড়ুন  প্রস্তাব যুক্তরাষ্ট্রের, শান্তি ফেরাতে ইরানকে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০