অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতা করলো চুরি

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বুধবার (৪ মার্চ) রাতে তাকে দল থেকে বহিষ্কার করেছে লক্ষীপুর জেলা কৃষকদল।

তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাহাব উদ্দিন সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সদস্য।

জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজুর স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাবউদ্দিনকে দলীয় সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার আহবান করা হয়েছে। জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩-৪ দিন আগে সাহাব উদ্দিনসহ দুইজন পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের একটি ঘরে চুরি করতে যান। সিসি ক্যামেরাতে সেই দৃশ্য ধরা পড়ে। লুঙ্গি ও শার্ট পরিহিত নেতার হাতে একটি ছুরি ও একটি টর্চ লাইট ছিল। সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন  টাঙ্গাইলে ভোক্তা অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ৩-৪ দিন আগে ঘটনাটি ঘটেছে। যার ভিডিও রয়েছে। এ ঘটনায় ওই পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০