
ইরানের রাজধানী তেহরানের দুটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধাসরকারি ফারস নিউজ এজেন্সির বরাতে এ খবর জানায় আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দ শহরের দুটি স্কুলে আঘাত হেনেছে। ফারস নিউজ, একটি শ্রেণিকক্ষের ক্ষয়ক্ষতি এবং ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে। হামলায় স্কুলের কাছাকাছি বেশ কয়েকটি আবাসিক ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হানে। এতে অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হয়।
মন্তব্য করুন