অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে

টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। আজ ওয়াংখেড়েতে নামার আগে দুদলের জয়-পরাজয় সমান এক। ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে ১০ উইকেটে হারায় ইংল্যান্ড। বিপরীতে ২০২৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারায় ভারত। আজ তাই দুদলের সামনেই সুযোগ এগিয়ে যাওয়ার।

তবে কাজটা দুদলের জন্যই সহজ হবে না। ভারতকে হারাতে পারলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে ইংল্যান্ড। তার থেকে অবশ্য সেমিফাইনাল ম্যাচটিতে নির্ভর করছে ২০১০ ও ২০২২ চ্যাম্পিয়নদের ভবিষ্যত। আগামী ২ বছর তাদের ক্রিকেট কোনো পথে যাবে সেটার ভাগ্যে নাকি ওয়াংখেড়েতে ঠিক হবে। এমনটাই নিজেদের প্রতিবেদনে জানিয়েছে বিবিসি স্পোর্টস।

ইংল্যান্ডের হয়ে কোচিং ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। তবে ‘হানিমুন পিরিয়ড’ পার হয়ে এখন চেয়ার সামলানো নিয়ে চিন্তিত নিউজিল্যান্ডের সাবেক ওপেনার। আজ তার চিন্তা কমাতে পারেন শিষ্যরা। ভারতকে হারাতে পারলে বেঁচে যেতে পারে তার চাকরি। অন্যথা, পত্রপাঠ বিদায়। তিন সংস্করণে ইংলিশরা বাজে পারফরম্যান্স করায় অনেকদিন ধরেই তার ছাঁটাই চেয়ে আসছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। ম্যাককালামের বাইরে দলে ব্রাত্য হতে পারেন বেশ কজন ক্রিকেটারও

তার মধ্যে অন্যতম হচ্ছেন-জস বাটলার। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছা উইকেটরক্ষক ব্যাটার যেন ভুলে গেছেন নিজের ব্যাটিং। টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৫ ইনিংসে তার ব্যাটে নেই কোনো ফিফটি। সর্বোচ্চ ৩৯। এতটাই বাজে ছন্দে আছেন সর্বশেষ পাঁচ ইনিংসে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি বাটলার। ২০১৯ ওয়ানডে ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরত্বপূর্ণ অবদান রাখা ৩৫ বছর বয়সী ব্যাটার যেন তাই ‘শেষ ড্যান্সের’ সুযোগ পাচ্ছেন। ভারতকে হারাতে পারলে সময়টা বাড়বে। করুণ অবস্থা ওয়ানডেতেও।

সর্বশেষ ১৬ ইনিংসে করেছেন মাত্র ২টি ফিফটি। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতে নিজের পুরোনো রূপটা দেখানো জরুরী হয়ে পড়েছে বাটলারের। আজ পারবেন কি না সেটাই এখন দেখার বিষয়। ‘রুদ্রমূর্তিতে’ ফিরতে হলে বাটলারকে অনেক কিছুর মোকাবিলা করতে হবে। শুধু শক্তিশালী ভারতের বিপক্ষেই মোকাবিলাই করতে হবে না, ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সূর্যকুমার যাদব-জাসপ্রীত বুমরাহদের দর্শকদেরও করতে হবে। সঙ্গে শিরোপা ধরে রাখার সুযোগটা তো আর মিস করতে চাইবে না ভারত। কেননা তাদের সামনে সুযোগ মিলবে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে সর্বোচ্চ ৩বার চ্যাম্পিয়ন হওয়ার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে যে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খোয়ানোর ক্ষত এখনো দগদগে রয়েছে।

Facebook Comments Box
আরও পড়ুন  যশোরে বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০